মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

'ইহুদির কাছে ফিলিস্তিনি জমি বিক্রি করলে দাফন করা হবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত ফিলিস্তিনের জেরুসালেমের আল-আকসা মসজিদের খতিব ও জেরুসালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরামা সাবরি বলেছেন, যেসব ফিলিস্তিনি মুসলিম বাসিন্দা তাদের জমি ইসরাইলি ইহুদিদের কাছে বিক্রি করবেন তাদের মুসলিম কবরস্থানে দাফন করা হবে না। বৃহস্পতিবার পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের কাছ থেকে এক ইহুদি সংগঠনের কেনা ১৫ অ্যাপার্টমেন্টে নতুন ১৫ ই্হুদি পরিবারের অভিবাসনের পর তিনি এই ফতোয়া জারি করেন।

আতেরেত কোহানিম নামের ওই ইহুদি সংগঠন পূর্ব জেরুসালেমের সিলওয়ান মহল্লায় ওই ১৫ অ্যাপার্টমেন্ট কিনে নেয়। সংগঠনটি পূর্ব জেরুসালেমে ইহুদি উপস্থিতি বাড়ানোর জন্য কাজ করে আসছে।

ফতোয়ায় একইসাথে ইহুদিদের কাছে জমি বিক্রি করা ব্যক্তিদের সাথে ব্যবসায়িক ও বৈবাহিক সম্পর্কে স্থাপনের নিষেধ করা হয়।

এদিকে ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর পাহারায় ইহুদি পরিবারগুলোকে সিলওয়ানের ফিলিস্তিনিদের কাছ থেকে কিনে নেয়া তিনটি ভবনে নিয়ে যাওয়া হয়।

অপরদিকে বৃহস্পতিবার আতেরেত কোহানিমের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রি করার জন্য তিন পরিবার তাদের ছেলেদের তাজ্য করেছে। সূত্র: জেরুসালেম পোস্ট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ