মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মুসলমান মন্ত্রীর মাথা ফাটিয়ে দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও রাজ্যটির সংখ্যালঘু উন্নয়নবিষয়ক মুসলমান মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা হামলার শিকার হয়েছেন। বুধবার সন্ধ্যায় কলকাতা থেকে বাড়ি ফেরার পথে পশ্চিমবঙ্গের রাজারহাটে হামলার শিকার হন তিনি।

বিজেপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। হামলাকারীদের লাঠির আঘাতে তার মাথা ফেটে গেছে। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরে আরও বলা হয়, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লার কেন্দ্রে মঙ্গলবার ভোটগ্রহণ হয়। সেখানে উস্তি থানার দিয়ারক এলাকায় বুধবার সকালে বোমা হামলার ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় রাজারহাটের কাছে গাড়ি থামিয়ে ঘটনাস্থলে যান গিয়াসউদ্দিন।

গিয়াসউদ্দিনকে উদ্ধার করে পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রীর অভিযোগ- ‘বিজেপি এবং আইএসএফ এলাকায় ক্রমাগত সন্ত্রাস ছড়াচ্ছে। তৃণমূলের কর্মীদের ওপর আক্রমণ করছে। এই গুণ্ডাবাজি কে বা কারা করছে তা জানতে এলাকায় গিয়েছিলেন। এ সময় আচমকাই তার ওপর লাঠি নিয়ে হামলা চালানো হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ