শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিহান আল রশীদ করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। তিনি নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের বড় ছেলে। তার বাবা মো. মামুনুর রশীদ কিরন এমপিরও করোনা পরিজিভ।

তিনি জানান, বাবার কভিড রিপোর্ট পজিটিভ এলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি। আমারও পজিটিভ এসেছে। শারীরিকভাবে আমিও সুস্থ আছি। আমরা ঢাকার নিজ বাসায় আইসোলেশনে রয়েছি।

তিনি আরো জানান, গত কয়েক দিন অসুস্থ বোধ করায় গত সোমবার (৫ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য ঢাকায় এভার কেয়ার হাসপাতালে বাবা-আমিসহ আমাদের পরিবারে চারজন সদস্য নমুনা দেয়। পরে গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে আমার আর বাবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। নিজের ও বাবার সুস্থতার জন্য বেগমগঞ্জবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের করোনা পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তার রোগমুক্তি কামনা করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ