মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সুদানের দারফুরে জাতিগত সংঘর্ষে নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে তিনদিনের জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে বলে সোমবার জানিয়েছে জাতিসংঘ।

শাদ সীমান্তবর্তী পশ্চিম দারফুরের রাজধানী আল-জেনিনার বাসিন্দারা জানান, সহিংসতা থেকে বাঁচতে লোকজন ওই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। জাতিসংঘের মানবিক সমন্বয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ৩ এপ্রিল থেকে ৪০ জন লোক মারা গেছে। এতে আরও বলা হয়, আল-জেনিনা শহরে আরব ও অনারব জাতিগত গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। শহরে উত্তেজনা চলছে। খবর ভয়েস অব আমেরিকার।

সুদানের প্রতিরক্ষা পরিষদ পশ্চিম দারফুরে জরুরি অবস্থা জারি এবং সেনা মোতায়েন করেছে। জাতিসংঘের হিসাব মতে, দারফুর অঞ্চলে ২০০৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রায় তিন লাখ লোক প্রাণ হারিয়েছে। এ ছাড়া ২৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।

ওই অঞ্চলে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন গত ৩১ ডিসেম্বর তাদের শান্তিরক্ষা মিশন শেষ করে। এ কারণে এখানকার বাসিন্দারা আবারও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। জানুয়ারিতে সংঘর্ষে দুইশরও বেশি লোক নিহত হয়েছে, যা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক রক্তপাতের ঘটনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ