শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

মাদরাসা শিক্ষা অধিদফতরের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনার ঊর্ধ্বগতিতে ৫ এপ্রিল থেকে সাত দিনের বিধিনিষেধ চলছে। এ অবস্থায় মাদ্রাসা শিক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি মাদরাসা শিক্ষা অধিদফতরের ওয়েবাসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ১৪তম ও ১৬তম গ্রেডভুক্ত প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত সহকারী, স্টোরকিপার, ডেটা এন্ট্রি-কন্ট্রোল অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারীর শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা অনিবার্য করণে স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ ও সূচি পরে জানানো হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ