শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

ভারতে দিনে প্রায় ১ লাখ শনাক্ত, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে প্রায় এক লাখ।

পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯৬ হাজার ৫৫৭ রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৪৫ জন।

আগের দিন ভারতে করোনার দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়ে যায়। করোনা প্রাদুর্ভাবের পর এ যাবৎকালে এটাই দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ ছিল।

ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৬ লাখ সাড়ে ৮৪ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ কোটি ৬৫ লাখ ৫৭৭ জন। করোনা সংক্রমণের বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান তৃতীয় আর মৃত্যুতে চতুর্থ।

আনন্দবাজার জানায়, করোনার এই উদ্বেগজনক পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ এপ্রিল এই বৈঠকটি হবে ভিডিও কনফারেন্স মাধ্যমে। এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ