রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

বন্ধ হল গুয়ানতানামো বে কারাগারের গোপন ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুখ্যাত গুয়ানতানামো বে বন্দিশিবিরের এক সময়ের গোপনীয় ইউনিট ‘ক্যাম্প সেভেন’ বন্ধ করে দিয়েছে মার্কিন সেনাবাহিনী। সেখান থেকে সব বন্দিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, বন্দিশিবিরের ওই ইউনিটটি মেরামতের অভাবে বেহাল অবস্থায় ছিল। রোববার মার্কিন সামরিক বাহিনী জানায়, কিউবায় মার্কিন সামরিক ঘাঁটির অন্য স্থাপনায় বন্দিদের রাখা হয়েছে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বন্দিদের স্থানান্তর শেষ হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাউথ কমান্ড জানায়, কারাগারের ব্যয় কমিয়ে আনার পাশাপাশি পরিচালনার দক্ষতা ও কার্যকারিতা বেড়েছে। এতে কারাগারের ইউনিট তিনটি থেকে কমিয়ে দুটি করা হয়েছে।

ক্যাম্প সেভেনের অবস্থান ও এর নির্মাণকালসহ বিভিন্ন তথ্যের বিস্তারিত প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন।

এই ইউনিটটি পরিদর্শনে সাংবাদিকদেরও কোনোদিন সুযোগ দেওয়া হয়নি। আর আইনজীবীরা গোপন স্থানটিতে যেতে চাইলে তাদের আদালতের আদেশ নিতে হতো।

ক্যাম্প সেভেন সংস্কার না করায় অবকাঠামো সমস্যায় ছিল। পয়োনিষ্কাশনের নালা পানিতে ভেরে যেত। বিদ্যুৎ বিচ্ছিন্ন হতো প্রায়ই। অর্থের বরাদ্দ না পাওয়ায় সংস্কারের আশাও ছেড়ে দেওয়া হয়।

তবে কতজন বন্দিকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তা বলা হয়নি। এর আগে কর্মকর্তারা সেখানে ১৪ বন্দি রয়েছেন বলে জানিয়েছেন। গুয়ান্তানামো বেতে বর্তমানে ৪০ বন্দি রয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ