মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইরানে ‘ইসরায়েলি গুপ্তচর’ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক ‘ইসরায়েলি গুপ্তচর’সহ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ইরান। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে এক ‘ইসরায়েলি গুপ্তচর’ গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা আরও কয়েকজনও গ্রেফতার হয়েছেন।

তেহরানের এ দাবির বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইসরায়েল। এর আগে, ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড হয়েছিল।

গত বছর ইরানের পরমাণু কর্মসূচির মাস্টারমাইন্ড মহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডে ইসরায়েল সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে তেহরানের।

তবে ইসরায়েল এ বিষয়ে পুরোপুরি নীরব। তারা ফখরিজাদেহ হতাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ স্বীকারও করেনি, অস্বীকারও করেনি। ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে ইসরায়েলকে এখনও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি ইরান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ