মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

কুড়িগ্রাম সীমান্তে দুই ভারতীয় চোরাকারবারি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও বিজিবি’র যৌথ অভিযানে ভারতীয় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিক আন্তর্জাতিক পিলার ১ হাজার ৫৪ এর কাছে খেতারচর নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মহিসুজ্জামান বলেন, চোরাচালান করার লক্ষ্য আন্তর্জাতিক সীমানা পিলার ১ হাজার ৫৪ এর কাছে দক্ষিণ গেইটের কালভার্টের নিচে দিয়ে ওই দুই ভারতীয় নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ সময় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে দাঁতভাঙ্গা বিওপি ক্যাম্পের বিজিবির টহল দল তাদের আটক করেন।

তিনি আরও বলেন, তারা বিভিন্ন সময় ভারত-বাংলাদেশে মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালান করত। আটক ব্যক্তিদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থক একটি মামলা করা হয়েছে।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা করেছেন। মামলা নং-১৬। শুক্রবার তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ