মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ফের বাংলাদেশি‌ যুবককে ধরে নিয়ে গেল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরের শ্রীবরদীর সীমান্ত থেকে মাহবুবুর রহমান বিপ্লব (৩৫) না‌মে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বি‌কে‌লে উপজেলা ১ নম্বর সিংগাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা এলাকা থেকে তা‌কে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

ওই যুবক ওই ইউনিয়নের কর্ণঝোড়া এলাকার মো. হারুন মিয়া ওরফে হারুন গাড়িয়ালের ছেলে।

বিপ্লবের বাবা হারুন মিয়া জানান, বুধবার সকালে আমার ছেলে কয়েকজন দিনমজুরকে নিয়ে ভারতীয় সীমান্তে কাকরলের সবজি ক্ষেতে কাজ করছিল। হঠাৎ বিএসএফ এসে আমার ছেলেকে আটক করে নিয়ে গেছে। পরবর্তী‌তে আমরা বিজিবিকে সংবাদ দিলে তারা বিএসএফের সঙ্গে কথা বলে। কিন্তু আমার ছেলেকে তারা ফেরত দেয়নি।

বিএসএফ কেন আটক করেছে এমন প্রশ্নে হারুন মিয়া জানান, কে বা কারা সীমান্তের তারকাঁটা কেটে ফেলেছে। এখন আমার ছেলেকে আটক করে নিয়ে গেছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান বলেন, আমরা শুনেছি বিপ্লব নামে একজন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

‌বি‌জি‌বির পক্ষ থে‌কে সু‌নি‌র্দিষ্ট বক্তব্য না পাওয়া গে‌লেও তারা ‌ফো‌নে জা‌নি‌য়ে‌ছেন, ৩৯ বিজিবি ময়মনসিংহর অধীনে কর্নঝোড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএসএফ'র সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। প‌রে সাংবাদিক‌দের সব তথ্য দেবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ