মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ট্রাকের চাপায় প্রাণ হারালেন মাদরাসার শিক্ষিকা, আহত হয়ে হাসপাতালে নৌবাহিনী স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জেসমিন আক্তার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে তার স্বামী মো. শফিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় স্বপরিবারে ভাড়াবাসায় থাকতেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। আহত মো. শফিকুর রহমান নৌবাহিনীতে কর্মরত রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার এসআই জিয়াউর রহমান জানান, মো. শফিকুর রহমান ও তার স্ত্রী জেসমিন কেনাকাটার উদ্দেশে মোটরসাইকেল যোগে দত্তপাড়া থেকে টঙ্গী বাজার যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি গর্তে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় জেসমিন আক্তার মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যান এবং একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে জেসমিনের শরীর ছিন্নভিন্ন হয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহত শফিকুর রহমানকে নৌ বাহিনীর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ