সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ভারতে বসে মহানবীকে নিয়ে বাংলাদেশি হিন্দু যুবকের কটূক্তি; বাড়ি ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের এক যুবকের বিরুদ্ধে ভারত থেকে ফেসবুকের একটি পোস্টে মহানবী হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ওই যুবকের গ্রামের বাড়ি ঘেরাও করেছে। পরে পুলিশ কর্মকর্তা ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

জানা যায়, বানেশ্বরদী গ্রামের অনিল বালার ছেলে তপু বালা (২১) তার ফেসবুক আইডি হতে নুর আহম্মেদ নামে এক ফেসবুক পেজের একটি পোস্টে মহানবী হযরত মোহাম্মাদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে আশেপাশের কয়েক গ্রামের আলেম ওলামা ও মুসল্লিরা তপুর বাড়িতে আসেন। তারা তপুর বাবা অনিল বালাকে বিষয়টি জানান। এ সময় ওই এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বিপ্লব ঘটনাস্থলে যান।

অনিল বালা জানান, তার ছেলে তপু বালা বর্তমানে ভারতের মহারাষ্ট্রে বসবাস করছে। ছেলের উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণেই তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসময় অনিল বালা ছেলের পক্ষ হতে উপস্থিত সকলের নিকট এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বিপ্লব বলেন, তপু বালার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ