মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আতশবাজির আগুনে পুড়ে ছাই ৪ বসতঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে আতশবাজির আগুনে চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতে নগরের দক্ষিণ সুরমায় ২৫ নম্বর ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকার আকিল শাহ (রহ.) মাজার রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস আলমপুর অফিস সূত্রে জানা গেছে, কায়েস্থারাইল এলাকার লন্ডন প্রবাসী মাহবুবুর রহমানের বাসার চারটি টিনসেড ঘরে দুই পরিবার ভাড়ায় বসবাস করতেন।

শবেবরাতের রাতে ফুলঝরি ও আতশবাজি দিয়ে শিশুরা খেলা করছিল। হঠাৎ করে ওই বাসায় আগুন লেগে যায়। প্রতিবেশীরা আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এর আগেই ওই বাসার চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস সিলেটের উপ-পরিচালক কোবাদ আলী সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শবে বরাতের আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ