মতিউর রহমান নদভি।।
১৮৫৭ সালে যুদ্ধপরাজয়ের পর রাজ্যের অবস্থা অতি দ্রুত পরিবর্তন হয়ে গেলো। তার পূর্বে মোঘল ও অন্যান্য বাদশাদের রাজত্বে দেশ বা রাজ্য উন্নতি ও পরিপূর্ণতার দিকে ধাবিত হয়েছিলো। ভারত উপমহাদেশ নিরাপদ ও শান্তির সাথে সাথে তৎকালীন পৃথিবীর মধ্যে অবিশ্বাস্যভাবে উন্নতির শিখরে আরোহণ করেছিলো। এবং দুনিয়াব্যাপী একটি দৃষ্টান্ত মূলক উন্নত রাজ্যের রূপ ধারণ করলো। কিন্তু দেশটা মোগল সম্রাটদের থেকে ইংরেজদের হাতে চলে যাওয়ার কারণে রাজ্যের অবস্থান সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেলো।
১৮৫৭ সালের আক্রমনের প্রতিশোধ নেওয়ার জন্য ইংরেজরা হিন্দুস্থানের স্থায়ী অধিবাসীদের মূল লক্ষ্য বানাতে শুরু করল। সুতরাং আজাদি আন্দোলনে উলামায়ে কেরাম অগ্রগামিতার ভূমিকা পালন করেছিলেন। এজন্য বিশেষ কিছু উলামায়েকেরামকে চালাকি করে দোষী বানিয়ে কারগারে দেওয়া ও নেতাদের হাতে ধরিয়ে দেওয়া তাদের নিত্যদিনের কাজে পরিণত হলো। দেশটা নিরাপত্তাহীন হয়ে পড়লো। দীনের কেন্দ্রগুলো একেবারেই নিঃস্ব হয়ে রাজ্য কেবল নাম মাত্রই ছিলো।
ক্ষমতা ছিলো মূলত ইংরেজদের হাতে। ফলে মুসলমানদের ক্ষমতা নিজ পরিবার ও দুর্গের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলো। এই পরিস্থিতি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে ব্যাপক প্রভাব ফেলে। শুধু তাই নয়, দেশটা দীন ও ইলমের দিক দিয়ে পিছনে চলে যায়। এমতাবস্থায় খানুদা ফরাঙ্গী নামক স্থানে এমন এক মহান ব্যক্তিত্বের জন্ম হলো, যিনি তার জ্ঞান, যোগ্যতা ও পূর্ণতায় জগতকে আলোকিত করলেন। যার অবদান দুনিয়া ভুলতে পারবে না।
মাওলানা আব্দুল হাই বিন আব্দুল হালিম সাহালবী লাখনভি একজন খানুদা ফরাঙ্গী সাহালের বাসিন্দা ছিলেন। ফরাঙ্গী সাহালের একটি ফ্রান্সি ব্যবসায়ীর বানানো বাড়ি ছিলো। তার দেশে ফিরে আসার পর সে রাজত্বের মালিক হয়ে গেলো। এবং যখন ১১০৫ হিজরী সনে মোল্লা কুতুবুদ্দিন সাহালবীর শাহাদত হলো, তখন তার ছেলে মোল্লা আসাদ ঐ পরিস্থিতে আওরঙ্গজেব আলমগীরের সাথে ছিলেন। মোল্লা কুতুবুদ্দীন এবং সন্তানাদিদের ফরাঙ্গী সাহাল দান করলেন। সুতরাং তার সন্তানেরা সাহালী হতে লাখনোতে স্থানান্তরিত হন। ঐ খানুদাতে তাফসির, ফিকাহ, হাদিস, লুগাত, মানতেক, ফালসাফা এবং রিয়াজিয়াত ইত্যাদি বিষয়ে প্রায় দেড়শত উলামায়েকেরাম হলেন। যার আলোচনা এনায়েতুà