মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বখাটে ছেলেদের সাথে ঘুরতে বাধা দেয়ায় শিশুর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার দুর্গাপুরে গলায় গামছা পেঁচিয়ে খাইরুল (১০) নামে এক শিশু আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। খাইরুল দুর্গাপুর ইউনিয়নের ফারংপাড়া গ্রামের সোলেমানের পুত্র।

জানা যায়, পরিবারের সবাই যখন নিজ নিজ কাছে ব্যস্ত, খাইরুল সবার অগোচরে বিকেলে কেনো এক সময়ে রান্না ঘরের আড়ার সাথে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করে। সন্ধ্যায় খাইরুলের বড় বোন রাজিয়া গরু আনার জন্য ঘর থেকে বের হলে খাইরুল রান্না ঘরের মাটিতে পড়ে আছে দেখতে পায়। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে খাইরুল কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসার পথিমধ্যে মৃত্যু হয় শিশুটির। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে খাইরুলের লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন।

পরিবার সূত্রে জানা যায়, পড়াশোনা বাদ দিয়ে বাড়ির পাশেই সোমেশ্বরী নদীর বালু উত্তোলনের ড্রেজারের পুরাতন পাইপ ও ভাঙ্গারি বিক্রি করে এলাকার বখাটে ছেলেদের সাথে ঘুরে বেড়াতো খাইরুল। পরিবার থেকে একাধিকবার শাসন করা হলেও কারও কথাই কানে নিচ্ছিলো না সে। এ কারনে গতকাল রবিবার বিকেলেও বড় বোন তাকে শাসন করে। পরে রাগ করে লাকড়ি রাখার ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে খাইরুল।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম ঘটনার সত্যত্য নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। পরবর্তিতে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ