মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর

আমার কাছে আছে শুধু আল্লাহ, ত্যাগী নেতাকর্মী ও গরিব জনগণ: আবদুল কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমার কাছে আছে শুধু আল্লাহ, ত্যাগী নেতাকর্মী ও গরিব জনগণ। আজকে সত্যের পক্ষে কথা বলতে গিয়ে, গরিব মানুষের পক্ষে কথা বলতে গিয়ে নেতাকর্মীরা নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন।

গতকাল বুধবার দুপুর ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, আমি সাদাকে সাদা বলব, কালোকে কালো বলব। আমি যতগুলো কথা বলেছি, সবগুলোই আস্তে আস্তে মিলে যাচ্ছে।

তিনি বলেন, যারা অপকর্মের হোতা, তারা কথা শুনেন দুর্নীতিবাজ অ্যাডভোকেট ইসরাতুন্নেছার। সিঙ্গাপুর থেকে আরম্ভ করে বাংলাদেশে যে দুর্নীতি এ মহিলা করছে, তার সব তথ্য আছে। নেত্রী যদি কখনো ডাকে সব নেত্রীকে দেখাব। আমার ওপর আজকে এত অত্যাচার নির্যাতন চলছে। আজ মানবাধিকার কোথায়। তারাও কি বিক্রি হয়ে গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ