শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

মধ্যপ্রদেশে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মধ্যপ্রদেশে একটি দ্রুতগতির বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই নারী বলে খবরে জানা গেছে।

মঙ্গলবার সকালে গোয়ালিয়র এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

এনডিটিভির খবর বলছে, এসব নারীরা আঙ্গাওয়ান্দি কেন্দ্রে রান্নাবান্নার কাজ করতেন। কর্মস্থল থেকে তারা বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

গোয়ালিয়রের এসপি অমিত সাঙ্গি বলেন, আট নারী ও অটোচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকিরা আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার সময় মারা গেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ