শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

টিকা নিলেন প্রায় ৫০ লাখ মানুষ, পার্শ্বপ্রতিক্রিয়া ৯২০ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার দিন থেকে আজ পর্যন্ত টিকাগ্রহীতার সংখ্যা ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন। এর মধ্যে পুরুষ ৩১ লাখ ২৪ হাজার ৭২৮ জন এবং নারী ১৮ লাখ ৬৫ হাজার ৫০৪ জন। তাদের মধ্যে ৯২০ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে এখন পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।

মঙ্গলবার (১১ মার্চ) করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৭৮ হাজার ৩৩০ জন। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২১ হাজার ৯২১ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ হাজার ৬০৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ হাজার ৩১৮ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৩৩ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৮৫৮ জন, খুলনা বিভাগে ছয় হাজার ৪৫৪ জন, বরিশাল বিভাগে চার হাজার ১১৭ জন, আর সিলেট বিভাগে দুই হাজার ২৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ