শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

হেফাজতে ইসলাম কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে না: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম কারো এজেন্ডা ও স্বার্থ বাস্তবায়নের জন্য কাজ করে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলা, হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ও বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন নিয়ে আজ সোমবার (২২ মার্চ) হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মাওলানা মামুনুল হক।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীবী।

লিখিত বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিবী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র বাতিলের জন্য প্রতিবাদ জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। এই আহ্বানে সাড়া দিলে রাজপথে সংঘাতমূলক কর্মসূচি না থাকলেও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

জুনায়েদ আল হাবীব বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন। উম্মতে মুসলিমার ইমান-আকিদার সংরক্ষণ এবং নাস্তিক মুরতাদ ও ইসলামবিদ্বেষী গোষ্ঠীর ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ইসলামের মর্যাদা সমুন্নত রাখা এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। একইসঙ্গে দেশবিরোধী যেকোনো চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হেফাজতের নৈতিক কর্তব্য।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ