শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

সুনামগঞ্জে তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুম মিটিংয়ে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক বলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জনকে আসামি করে সুনামগঞ্জ আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সোমবার সকালে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে মামলাটি করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান সেলিম।

মামলার বিবরণে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ইউটিউব চ্যানেলে জুম মিটিংয়ের একটি ভিডিও আপলোড করেন, সেখানে তিনি তার বক্তব্যে জিয়ার রহমানকে স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করেন যা জাতির পিতা ও দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃত করা হয়েছে। এটি দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা হয়েছে।

মামলাটি আদালত আমলে নিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দেন আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত ই এলাহী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ