মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

মক্তব থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্তব থেকে বাসায় ফেরার পথে তাকিয়া নামে এক শিশু মাহিন্দ্রের নিচে পড়ে নিহত হয়। রোববার সকালে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় বাঁশবাড়ি জামে মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, প্রথমে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে বেলা ১১টা ৪০ মিনিটের সময় সে মারা যায়।

তাকিয়া পৌরসভার কাজিয়াকান্দা বাঁশবাড়ি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী তোলা মিয়ার শিশু কন্যা। ৪ বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট।

তাকিয়ার উস্তাদ বাঁশবাড়ি জামে মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম জানান, তাকিয়া মক্তব শেষে বাড়ি যাওয়ার সময় মাহিন্দ্রের নিচে পড়ে যায়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে বেলা ১১টা ৪০ মিনিটের সময় সে মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়ায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সিএনজিটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ