শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

নূরানী বোর্ডের প্রশিক্ষণ শুরু ২৮ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. এর প্রতিষ্ঠিত ও প্রবর্তিত নূরানী তালীমুল কুরআন বাের্ড বাংলাদেশ, প্রধান কার্যালয় মােহাম্মদপুরে ‘নূরানী মুআল্লিম প্রশিক্ষণ’ কোর্স শুরু হবে আগামী ২৮ মার্চ ও ১২ এপ্রিল।

প্রশিক্ষণটি ২৮ মার্চ হতে ২মাস, ১২ এপ্রিল হতে ২মাস পর্যন্ত চলবে। এছাড়া আগামী ২৫ মে হতে ২মাস, ২৪ জুন হতে ২মাস, ২৭ জুলাই হতে ২মাস, ২২ আগষ্ট হতে ২মাস, ২২ সেপ্টেম্বর হতে ২মাস, ৬ নভেম্বর হতে ২মাস পর্যন্ত তাদের প্রশিক্ষণ কোর্স চালু হবে।

এদিকে বোর্ডের বাংলা, অংক, ইংরেজী প্রশিক্ষণ আগামী ১ জুন হতে ১মাস পর্যন্ত চলবে। আর কুরআন মাজীদের স্পেশাল কোর্স ২২ অক্টোবর থেকে এক সপ্তাহ পর্যন্ত চলবে। এছাড়া ২০২২ সনের ১ম ব্যাচ ৫ জানুয়ারী শুরু হবে বলে বোর্ডটি জানিয়েছে।

আরবী প্রশিক্ষণের জন্য ভর্তি ফি ৮০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বাংলা ও ইংরেজী প্রশিক্ষণের জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৫০০ টাকা। প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকবে।

ভর্তির জন্য যেসব বিষয় লক্ষ রাখতে হবে: স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পূর্ণ কুরআন মাজীদ সহীহ্-শুদ্ধভাবে তিলাওয়াতে সক্ষম হতে হবে। মােবাইল ব্যবহার সম্পূর্ণ নিষেধ থাকবে। আইডি কার্ড অথবা জন্ম-নিবন্ধন কপি সাথে আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন ছুটি নেওয়া যাবে না। বিছানাপত্রসহ ১দিন পূর্বে প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হতে হবে।

নূরানী তা’লীমুল কুরআন বাের্ড বাংলাদেশ বোর্ডে যাতায়াতের ঠিকানা: ঢাকার যে কোন প্রান্ত থেকে শ্যামলী অথবা মােহাম্মদপুর বাসষ্ট্যান্ড নেমে শিয়া মসজিদ মােড় ২৪/বি, ব্লক-সি, রিং রােড, আদাবর মােহাম্মদপুর, ঢাকা-১২০৭। মোবাইল নাম্বার, ০১৭৩৩-৭১৫৬৭৮, ০১৭৬৫-৪৫৫৬৩৬।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ