সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম!

ধর্ম ত্যাগের কথা বলে চিঠি দেয়ার অভিযোগ, ২১ জনের নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম ত্যাগের কথা বলে মাগুরায় ৫০ জন হিন্দুর বাড়িতে চিঠি দেয়ার অভিযোগে ২১ জনকে আসামি করে মামলা হয়েছে।

রবিবার রাতে একজন শ্রীপুর থানায় ২১ জনকে আসামি করে এই মামালা করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে রবিবার রাতে চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, ইউসুফ, কুরবান, হাবিবুর রহমান ও মোস্তাকিম বিল্লাহ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, জড়িতদের আইনের আওতায় আনতে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ২৩শে মার্চের মধ্যে জানাতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

গেল শুক্রবার সন্ধ্যায় শ্রীপুরের চরগোয়ালদাহ ও মালাইনগর গ্রামে কয়েকব্যক্তি মোটরসাইকেলে এসে বিভিন্ন হিন্দু বাড়িতে চিঠি দেয়। সনাতন ধর্মাবলম্বীদের ইসলাম গ্রহণ করতে হবে- এমন কথা লেখা ছিলো বলে জানা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ