শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

মহাসম্মেলন যোগ দিতে চাঁদপুরের মতলবে যাচ্ছেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার নারায়নপুর ইউনিয়নের চাপাতলী মাদানিয়া দারুল উলুম মাদরাসার উদ্যোগে ৩৯ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন যোগ দিতে যাচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন চাপাতলী মাদানিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আরিফ বিল্লাহ কাসেমী।

তিনি জানান, দুই দিনব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিন। মাহফিলের পোস্টারে মাওলানা মামুনুল হকের নাম থাকায় প্রশাসন প্রথমে অনুমতি দেয়নি। পরবর্তীতে উচ্চপদস্থ কর্মকর্তার মাধ্যমে প্রশাসন থেকে অনুমতি লাভ করি আমরা। মাহফিলের অনুমতি না পাওয়ায় গতকাল অনুষ্ঠিত হয়নি দুইদিন ব্যাপী মাহফিল এর প্রথম দিন। তবে আজ দ্বিতীয় দিন (২১ মার্চ) মাহফিল যথাযথভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, মাওলানা মামুনুল হক মাহফিলে যোগদানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাদ মাগরিব চাপাতলী মাদানিয়া দারুল উলুম মাদরাসায় পড়বেন এবং বাদ এশা বয়ান করবেন জাতির উদ্দেশে। এসময় তিনি মাদরাসার হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত বা সম্মাননা মূলক পাগড়ী পরিয়ে দিবেন।মাহফিলে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবীও বয়ান করবেন বলে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ