বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

২৭ মার্চ ‘ইসলামি ভাবধারার গণমাধ্যম: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম ‘ইসলামি ভাবধারার গণমাধ্যম: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করছে।

আগামী ২৭ মার্চ (শনিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে আয়োজন। উপস্থিত থাকবেন আলেম-উলামা, দীনদার উদ্যোক্তা, সেবা সংস্থার কর্ণধার, লেখক-প্রকাশক, কর্তব্যরত আলেম সাংবাদিকবৃন্দ। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রবাসী আলেম, লেখক, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিবর্গ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে কীনোট উপস্থাপন করবেন বার্তা টোয়েন্টিফোর ডটকম-এর সাবএডিটর মুফতি এনায়েতুল্লাহ এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপাতি জহির উদ্দিন বাবর।

২৭ মার্চের এ মতবিনিময় সভা বিষয়ে অনুষ্ঠানের সভাপতি হুমায়ুন আইয়ুব বলেন, এ দেশে ইসলামী ভাবধারার গণমাধ্যমের অতীত খুব সুখকর নয়। আমরা প্রতিনিয়তই স্বপ্ন দেখি, দৈনিক পত্রিকা ও শক্তিশালী স্যাটেলাইট চ্যানেলের। কিন্তু আমাদের হাতে থাকা ত্রৈমাসিক, মাসিক, পাক্ষিক ও অনলাইনগুলোকেও টিকিয়ে রাখতে পারছি না। একসময়ে জৌলস ছড়ানো মাসিকগুলো আজ মৃতপ্রায়। কোনোরকম বেঁচে থাকা অনলাইনগুলোও আজ লাইফ সাপোর্টে। এখনই সময় লাইফ সাপোর্টে থাকা আমাদের কথা বলার এ মিনারগুলোকে বাঁচিয়ে রাখার।

তিনি বলেন, তবে এর জন্য দরকার আমাদের প্রয়োজনের পাশাপাশি সমস্যাগুলো খুঁজে বের করা। যদি সমস্যাগুলো খুঁজে বের করতে পারি; তাহলে এর সমাধানও বের করা সম্ভব হবে বলে আশা করছি। আর সে সমস্যাগুলো খুঁজে বের করতেই সকলধারার দীনদরদী মানুষকে নিয়ে আমাদের এ আয়োজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ