শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

১৫শ’ মাদরাসায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ তৈরির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে সারাদেশের এক হাজার ৫০০ মাদরাসায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ তৈরির নির্দেশনা দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়কে জানাতে বলা হয়েছে।

জানা গেছে, দেশের মাদরাসাগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে পাঠিয়েছে আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চেতনা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এই কর্নারের মাধ্যমে ছাত্রছাত্রীরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। ফলে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে।

ভিসি আরও বলেন, মুক্তিযুদ্ধ কর্নারে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিলাদি ও যুদ্ধের প্রামাণ্যচিত্র সংরক্ষিত থাকবে। সেখান থেকে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে। তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ