মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’

ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় নসিমন খাদে, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের ভাঙ্গায় রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেসের ধাক্কায় নসিমনের দুই যাত্রীর মৃত্যু হয়েছেন।

আজ শনিবার দুপুর ২টায় উপজেলার নওপাড়া জানদি এলাকায় এ ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও চারজন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মাদারীপুরের দত্তপাড়ার আরব আলী ফরাজীর ছেলে রফিক ফরাজী (৩৫) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল মিয়া (২১)।

স্থানীয়রা জানান, ট্রেনের সাথে ধাক্কা খেয়ে নমিসনটি পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা রেল স্টেশনের ম্যানেজার শাহজাহান জানান, রাজশাহী হতে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা স্টেশন থেকে এক কিলোমিটার দূরে থাকতে নওপাড়া জানদি রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি নসিমন রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা খায়।

এতে নসিমনের চালকসহ চারজন মারাত্মকভাবে আহত হয়। জানদির রেল ক্রসিংয়ে পথচারী ও পরিবহন চালকদের নিজ দায়িত্বে সড়ক পারাপারের নির্দেশ সম্বলিত একটি সাইনবোর্ড টানানো থাকলেও তারা তা না মেনে রেলের ক্রসিং পেরিয়ে রেলপথে উঠে আসলে দুর্ঘটনার কবলে পড়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ