শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

করোনায় মৃত্যু ২৭ লাখ ২১ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ২৮ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ১২ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও মারা গেছেন ৯ হাজার ৬১৫ জন এবং একদিনে করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ২ হাজার ৫২৭ জন।

এ ছাড়া শনিবার (২০ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৫২৬ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ১২ হাজার ৫৬৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৯০ লাখ ২৬ হাজার ৯০০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি চার লাখ ২৪ হাজার ১৫৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৪ হাজার ৩৩ জনের।

আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৯ জন এবং মারা গেছেন দুই লাখ ৯০ হাজার ৫২৫ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ৫৯৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ