শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

আমরা সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী জাতি: কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসিমুদ্দিন বলেছেন, দু’শ বছরের বৃটিশ শাসন ও ২৩ বছরের পাকিস্তানী শাসন আমাদের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে গেলে ও আমাদের সংস্কৃতিক স্বাতন্ত্রতা ক্ষুন্ন করতে পারেনি। তাই অনেক বিশ্ব নেতার আশঙ্কা ও হতাশাকে মিথ্যা প্রমাণিত করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

গত (১৮ মার্চ) বৃহস্পতিবার কাতারে বাংলাদেশ দূতাবাসে আল নূর কালচারাল সেন্টারের দায়িত্বশীলদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মাননীয় রাষ্ট্রদূত উপরোক্ত কথা গুলো বলেন। আল নূর মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম ও নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূরের নেতৃত্বে এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন উপদেষ্টা এস এম শামিমও মুহাম্মদ বাকের, সংস্কৃতিক পরিচালক খন্দকার আবু রাইহান, গণসংযোগ বিভাগের পরিচালক প্রকৌশলী আলিমুদ্দিন ও নির্বাহী সদস্য সাংবাদিক আমিন বেপারী,গবেষণা ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মাওলানা আবু তালেব,সমাজকল্যাণ বিভাগের পরিচালক পেয়ার মুহাম্মদ ও সহকারী পরিচালক মাওলানা গোলাম রব্বানী ও নির্বাহী সদস্য মাওলানা তাওহীদুল ইসলাম।

অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে মাননীয় রাষ্ট্রদূত মনযোগ সহকারে আল নূর সেন্টারের শিক্ষা সংস্কৃতি ও সামাজিক তৎপরতার বিবরণ শুনে বলেন, আরবী ভাষায় বাংলা সাহিত্য অনুবাদ আল নূর সেন্টারের এক সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে আরব বিশ্বে বাংলাদেশের জাতীয় ভাবমূর্তি উজ্জ্বল হবে এতে কোন সন্দেহ নেই।কমিউনিটির উন্নয়নে যে কোন গঠনমূলক প্রয়াসে বাংলাদেশ দূতাবাস পাশে থাকবে ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ