শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

করোনার বিধিনিষেধ মেনেই আমিরাতের মসজিদে হবে রমজানের তারাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার বিধিনিষেধ মেনেই সংযুক্ত আরব আমিরাতের মসজিদে আদায় করা হবে আসন্ন পবিত্র মাহে রমজানের তারাবি। গতবছর অনুমতি না থাকলেও এ বছর মসজিদে তারাবি নামাজ আদায় করার অনুমতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। তবে মসজিদে করোনার বিধিনিষেধ অমান্য করা যাবে না।

এশা ও তারাবি মিলে নামাজের সর্বাধিক ৩০ মিনিট সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। নামাজ শেষ হওয়ার পরপরই মসজিদ বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি মহিলাদের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা চলমান রাখা হয়েছে। কর্তৃপক্ষ কিয়াম-উল-লায়ল অর্থাৎ রমজানের শেষ দশ দিনের মধ্যরাতে প্রদত্ত বিশেষ নামাজের বিষয়ে করোনার সংক্রমণের ওপর নির্ভর করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে।

এদিকে আমিরাতে কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বছর মার্চ মাসে মসজিদ প্রথম বন্ধ করা হয়েছিল। মসজিদ বন্ধ থাকায় তারাবির নামাজ ঘরে আদায় করতে হয়েছিল। এরপর জুলাইয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পুনরায় চালু হয়, তবে শুক্রবারের জুমার নামাজ শুরু হয় ৪ ডিসেম্বর।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ