শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

ঢামেকে আগুন ও তিন রোগীর মৃত্যু: তদন্তে দুই কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ড ও তিন রোগীর মৃত্যুর ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি হয়েছে। এর মধ্যে তিন সদস্যের একটি কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এছাড়া আগুনের ঘটনায় চার সদস্যের অপর একটি কমিটি করেছে ফায়ার সার্ভিস। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার সকালে ঢামেকের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় সেখানে থাকা রোগীদের সরিয়ে নেয়ার সময় তিনজনের মৃত্যু হয়।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক মোজাফফর হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তাদেরকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে অধিদপ্তরের উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স) নূর হাসানকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তর।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অধিদপ্তরের একজন উপ-পরিচালক ছাড়াও একজন ডিএডি ও দুজন ইন্সপেক্টর রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ