মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

চকরিয়ায় সুদের টাকা না পেয়ে নারীকে গাছে বেঁধে নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদের টাকা না দেয়ায় নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি পুলিশের নজরে আসে। এরপর তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে নির্যাতকারীর বাবা জহির আহমদকে আটক করে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বরইতলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নিয়াজুল ইসলাম বাদল বলেন, কয়েক মাস আগে ওই গৃহবধূ তার স্বামীর চিকিৎসার জন্য টিউওয়েবল মিস্ত্রি শওকত ওসমানের কাছ থেকে চার হাজার টাকা সুদে ধার নেয়। ইতোমধ্যে ওই নারী সুদ ও আসলসহ ৮ হাজার টাকা পরিশোধও করেন।

তিনি আরো জানান, মঙ্গলবার দুপুরের শওকত ওসমান ওই নারীর বাড়িতে গিয়ে আরও দুই হাজার টাকা দাবি করে। কিন্তু তিনি ওই টাকা বৃহস্পতিবার দেয়ার প্রতিশ্রুতি দিলে তা মানতে নারাজ শওকত ওসমান। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শওকত ওসমান গৃহবধূকে একটি গাছের সঙ্গে শাড়ি দিয়ে বেঁধে মারধর ও অমানবিক নির্যাতন করে। এক পর্যায়ে শওকত ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত শওকতকে না পাওয়ায় তার বাবা জহির আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ