শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান ‘ইমাম-খতিব ও আলেম-ওলামারাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি’

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্য ১৯ হাজার বার কুরআন খতম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুজিববর্ষে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে ভিন্নধর্মী আয়োজন করে খুলনা জেলা প্রশাসন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাঁচ লক্ষাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দোয়া ও মোনাজাতে একত্রে যুক্ত করা হয়। এছাড়া খুলনা জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও হেফজখানায় ১৯ হাজার ২০০ বার পবিত্র কুরআন তেলাওয়াত হয়।

বুধবার (১৭ মার্চ) দিবসটি উদযাপনে খুলনা জেলা স্টেডিয়ামে ছিল মূল আয়োজন। সেখানে বিকেলে ছয় হাজার ৬৬৬ জন আলেম, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়ে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদের এবং মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় অনলাইনে খুলনা জেলার এক হাজার ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ১ হাজার ২০০ মসজিদের মুসল্লিসহ পাঁচ লক্ষাধিক মানুষ এই দোয়ায় একত্রে অংশ নেন।

দোয়া অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস-এম কামাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস-এস শফিউল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ প্রমুখ অংশ নেন। দোয়া পরিচালনা করেন খুলনা টাউন জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবু সালেহ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ