বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

সুরা ও মক্কা-মদিনার ছবি সম্বলিত মসজিদের টাইলসের অন্তরালে দেবতার ছবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

মসজিদের নির্মাণ কাজ চলছে। প্রাণের মসজিদের সৌন্দর্য্য বর্ধণে পবিত্র কুরআনুল কারিমের সুরা ও মক্কা-মদিনার  ছবি সম্বলিত টাইলস্ ক্রয় করতে হবে। মসজিদের ক্যাশিয়ারকে পাঠানো হলো সুদূর পাবনা থেকে রাজধানী ঢাকায়। এলাকার মসজিদের জন্য কিনলেন দৃষ্টিনন্দন দু’টি টাইলস্। মসজিদের মিম্বরের দু’পাশে লাগানো হবে।

টাইলস্ কিনে এলাকায় যাওয়ার পর টাইলস্ দেখে কেমন যেন একটি সন্দেহ তৈরি হলো মুসল্লিদের। দেখলেন কেমন যেন ফুলেফেঁপে আছে টাইলস্ দু’টি। কৌতুহল মেটাতে যখন টাইলস্ দু’টি চেক করা হলো তখন তো সবার মাথায় হাত। এ কী! মূর্তির ছবি প্রিন্ট করা টাইলসের উপর পবিত্র কুরআনুল কারিমের সুরা ও মক্কা-মদিনার প্লাস্টিকের স্টিকার লাগিয়ে ধরিয়ে দেয়া হয়েছে সহজ-সরল ক্যাশিয়ারের হাতে।

উল্লিখিত ঘটনাটি ঘটেছে পাবনা জেলার আমিনপুর উপজেলার সৈয়দপুর এলাকায়। সৈয়দপুর গ্রামের নতুন পাড়া জামে মসজিদের জন্য টাইলস্ ক্রয় করতে ঢাকায় এসেছিলেন মসজিদের ক্যাশিয়ার মো. কামরুল ইসলাম। এন. কে, টাইলস্ গ্যালারী ৪৫,ক/১ পরিবাগ, নতুন রাস্তা, বাংলামোটর, ঢাকা-১০০০ থেকে তিনি মক্কা মদিনার ছবি সম্বলিত দুটি টাইলস্ ক্রয় করেন ৩৪০০ টাকায়।

গ্রামে নিয়ে যাওয়ার পর ঘটে এ বিপত্তি। দেখা যায় হিন্দু ধর্মের দেবতার ছবি প্রিন্ট করা টাইলসের উপর ধর্মপ্রাণ মুসলমানদের ধোকা দেয়ার জন্য পবিত্র কুরআনুল কারিমের সুরা ও মক্কা-মদিনার প্লাস্টিকের স্টিকার লাগিয়ে বিক্রি করা হয়েছে। আর এ টাইলস্গুলো যেহেতু সাধারণত মসজিদের সামনের দিকে লাগানো হয়; ধর্মপ্রাণ মুসলমান নিজের অজান্তেই দেবতাকে সামনে রেখে মহান প্রভূর পায়ে লুটিয়ে পড়বে।

ঘটনার পর চেক করে দেখা যায় টাইলস্ দু’টি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের তৈরি। টাইলসের পেছনে ভারতীয় একটি কোম্পানির সিল দেয়া আছে সে দেশের নামসহ।

ন্যাক্কারজনক এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ওই এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ। পাশাপাশি সব মুসলমানদের সচেতন করতে তারা এ তথ্যটি সবার কাছে পৌঁছে দেয়ারও আবেদন করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ