শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই যশোরের মহাসম্মেলনে আকাবিরে দেওবন্দের আদর্শ সংরক্ষণের আহ্বান

রাজনীতিবিদ ব্যারিষ্টার মওদুদ আহমদের ইন্তিকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ ব্যারিষ্টার মওদুদ আহমদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম ব্যারিষ্টার মওদুদ আহমদের একজন খ্যাতিমান আইনজীবি ও প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। দেশের রাজনৈতিক উত্থান পতনের সাথে তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে একজন প্রবীণ রাজনীতিবিদের বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটলো।

শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম ব্যারিষ্টার মওদুদ আহমদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ