শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই

বাঁচি আর মরি ওই টিকা নেব না: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ করোনাভাইরাসের টিকা সম্পর্কে বলেছেন, ‘বাঁচি আর মরি ওই টিকা নেব না। আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন- আপনি টিকা নেবেন কিনা? আমি বলেছি ন্যায়সঙ্গতভাবে আমি যে টিকার বিরোধিতা করেছি, বাঁচি আর মরি ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেব না। আমি আমার কথা রেখেছি।’

গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরামের এক দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের সব অসুস্থ নেতা-কর্মীর রোগমুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ প্রমুখ।

রিজভী আহমেদ বলেন, করোনা টিকার ব্যাপারে আমরা এমনি এমনিই বিরোধিতা করিনি। আন্তর্জাতিক নিউজ এজেন্সি রয়টার্স বলেছে- বাংলাদেশে ভারত যে টিকা পাঠাচ্ছে সেটি ট্রায়াল করার জন্য পাঠাচ্ছে। আমাদেরকে ল্যাবরেটরির ব্যাঙ হিসেবে গণ্য করছেন ভারতের নীতিনির্ধারকরা। আর এ কারণেই তারা এখানে পরীক্ষামূলকভাবে টিকা পাঠিয়েছে। তারা ভেবেছে- দেখি এই টিকায় বাংলাদেশে কত লোক মারা যায়, তারপর আমরা আমাদেরটা দেব।

তিনি আরও বলেন, আওয়ামী লীগাররা জানে এই টিকা ‘দুই নম্বর’। এই টিকার কার্যকারিতা নেই। এদের মতো নাটক আর কেউ করতে পারবে না। বড় বড় অভিনেতা রাজ্জাক, অমিতাভ বচ্চন এরা সব ফেল আওয়ামী লীগের কাছে। আমি যতটুকু জানি- অন্য দু’একটি দেশে যেখানে ভারত টিকা পাঠিয়েছে, সেখানে কিন্তু টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ