শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই

‘কুরআনের আয়াত পরিবর্তনের রিটকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, সম্প্রতি এক শিয়া নেতা ভারতের সর্বোচ্চ আদালতে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে রিট করায় গোটা মুসলিম বিশ্বে চরম উত্তেজনা দেখা দিয়েছে। মুসলিমপ্রধান বাংলাদেশের মুসলমানদের হৃদয়েও এই ন্যক্কারজনক ঘটনায় রক্তক্ষরণ হচ্ছে। মূলত এই রিট মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ পবিত্র কুরআনে পরিবর্তন আনার একটি ধৃষ্টতাপূর্ণ অপপ্রয়াস। অবিলম্বে কুখ্যাত এই রিটকারীকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

দলের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জহীরুল হক ভূইয়াঁ, মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আজ এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

নেতৃবৃন্দ আরো বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক দিকে যেমন চরম মুসলিমবিদ্বেষী, অপরদিকে তেমনি বাংলাদেশে একচেটিয়া আধিপত্য বিস্তারকারী। তিনি বাংলাদেশ থেকে শুধু নিয়েই যাচ্ছেন আর দেওয়ার বেলায় বারংবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যাচ্ছেন। ভারতের মুসলিম নিধন ও নির্যাতনই যেন তার প্রধানতম এজেন্ডা। সঙ্গত কারণে বাংলাদেশের জনগণ নরেন্দ্র মোদির আগমন সহ্য করতে পারছেন না। তাই সরকারকে তার সফর বাতিল করতে হবে। অন্যথায় পরিস্থিতির অবনতি হলে তার দায়ভার সরকারকেই বহন করতে হবে।

নেতৃবৃন্দ উক্ত বিবৃতিতে আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতা কারো একার নয়। তাই দল-মত নির্বিশেষে সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সুযোগ দিতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ