শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই

আগামীকাল থেকে সারাদেশে শুরু হবে টিসিবি'র প্রাক রমজান পণ্য বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুরু হচ্ছে টিসিবি'র প্রাক রমজান পণ্য বিক্রি কার্যক্রম।

আগামীকাল বুধবার (১৭ মার্চ) থেকেই ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে এক যোগে শুরু হবে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, ১৭ মার্চ থেকে ৫০ টাকা কেজি দরে চিনি, ৫৫ টাকা কেজি মশুর ডাল, ৯০ টাকা লিটার সয়াবিন তেল এবং ১৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হবে। ভোক্তারা একবারে সর্বোচ্চ ২ থেকে ৪ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ থেকে ৫ লিটার তেল কিনতে পারবেন।

রাজধানীতে ৮০টি পয়েন্টে ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করবে টিসিবি। এছাড়া চট্টগ্রাম সিটির ২০টি পয়েন্ট সহ দেশব্যাপী ৪শ'টি পয়েন্টে পাওয়া যাবে টিসিবি'র পণ্য।

প্রাথমিকভাবে প্রাক রমজান বিক্রয় কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত। পরে আগামী পহেলা এপ্রিল থেকে সারাদেশে ৫শ' টি পয়েন্টে আলাদাভাবে রমজানের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হবে বলেও জানিয়েছে টিসিবি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ