শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’ বাদশাহ সালমানের দাওয়াতে ওমরাহ পালনে ২৩ দেশের ২৫০ অতিথি সৌদিতে ৫৬ বছরের ইমামকে ওমরাহয় পাঠালেন গ্রামবাসী আজ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম মুফতি ওমর ফারুক সন্দ্বীপীকে দেখতে হাসপাতালে গেলেন পীর সাহেব চরমোনাই

আবারো অনলাইন থেকে আল-জাজিরার প্রতিবেদন সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-জাজিরার টেলিভিশন নেটওয়ার্কে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনটি অনলাইন প্লাটফর্ম থেকে তাৎক্ষণিকভাবে সরানোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ ৩৭ পৃষ্ঠার প্রকাশিত রায়ে এ পর্যবেক্ষণ দেন। একইসঙ্গে প্রতিবেদনটি অনলাইন প্লাটফর্ম থেকে তাৎক্ষণিকভাবে সরানোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেছেন, রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও সেনাবাহিনীপ্রধানের বিরুদ্ধে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, এর মাধ্যমে এ মাটির সন্তান হিসেবে আমরা বিস্মিত ও অপদস্থ হয়েছি। কিন্তু গত ১ ফেব্রুয়ারি থেকে প্রচারিত সংবাদটি অনলাইন প্লাটফর্ম থেকে সরাতে সরকারের যথাযথ দায়িত্বশীলদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি।

রায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ যেন প্রতিবেদনটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনলাইন থেকে সরিয়ে ফেলে এবং পুনরায় আপলোড না করে, সেই বিষয়ে অনুরোধ জানাতে বলা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তাৎক্ষণিকভাবে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন আদালত। বিশেষ ক্ষমতাবলে স্বপ্রণোদিতভাবে এ রায় দিয়েছেন হাইকোর্ট।

প্রতিবেদনটি ফেসবুক, ইউটিউব, টুইটারসহ সব অনলাইন প্লাটফর্ম থেকে সরাতে ১৭ ফেব্রুয়ারি নির্দেশ দেন হাইকোর্ট। সেদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন- অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিটিআরসির পক্ষে ছিলেন- ব্যারিস্টার রেজা-ই রাকিব। রিটের পক্ষে ছিলেন- ব্যারিস্টার এনামুল কবির ইমন।

গত ৮ ফেব্রুয়ারি আল জাজিরার সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে সংবাদমাধ্যমটিতে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ফেসবুক, ইউটিউব, টুইটারসহ সব অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশনা চাওয়া হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ