শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’

২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৫৪৫ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ১৫৯ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৩৮৫ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ১১ হাজার ৬৯৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ১৬ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৫২৮টি।

২৪ ঘণ্টায় নতুন ১৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২ জন ও নারী ছয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৪৬৩ জন ও নারী দুই হাজার ৮২ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন ও ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন , রাজশাহী বিভাগে দুজন ও বরিশাল বিভাগে একজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ৪২ লাখ ৬৪ হাজার ৫৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ