শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

সাকিবের বানানো মসজিদ নিয়ে তসলিমা নাসরিনের গাত্রদাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

ধর্মপ্রাণ মসুল্লিদের নামাজ আদায়ের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার নানাবাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দিয়েছেন। গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হলেও এতদিন গণমাধ্যমে প্রকাশ হয়নি। মসজিদ তৈরি করে দেওয়ার এ মহৎ কাজটি সাকিব নিজেও প্রচার করতে চাননি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরায় জন্ম নেওয়া সাকিব একই জেলার আলোকদিয়ার বারাশিয়ায় নানার বাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছেন। বারাশিয়া পূর্বপাড়া জামে মসজিদটি নির্মাণে প্রায় ৩৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। একতলা বিশিষ্ট ওই মসজিদের ভেতরে ছয়টি কাতার করা হয়েছে। প্রতি কাতারে ৪০ জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হয়। মসজিদটিতে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন মুফতি মো. আতিক উল্লাহ। মুফতি আতিক উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মসজিদটি উদ্বোধনের পর থেকে তিনি ইমামতি করছেন। নানাবাড়ি এলাকায় সাকিবের এ মহৎ কাজে এলাকাবাসী খুবই খুশি।

এ বিষয়ে জানতে চাইলে সাকিবের ছোট মামা স্থানীয় একটি মাদরাসার শিক্ষক বাবলুর রহমান বলেন, সাকিব নিজের অর্থায়নে এখানে একটি মসজিদ নির্মাণ করেছে। তবে বিষয়টি সে প্রচার করতে চায়নি।

বিশ্বসেরা অলরাউন্ডারের এ প্রচারবিমূখ উদ্যোগ মানুষকে আপ্লুত করেছে। ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তবে তার এ মসজিদ নির্মাণ সহ্য হয়নি বিতর্কিত ও সমালোচিত লেখক তসলিমা নাসরিনের। ইসলাম নিয়ে তার এলার্জিতে নুতন মাত্রা যোগ হয়েছে।

সাকিব আল হাসানের মসজিদ নির্মাণ বিষয়ে তসলিমা নাসরিন তার ফেসবুক পোস্টে লিখেন, ‘সাকিবের প্রচুর টাকা। নিউ ইয়র্কে বিশাল বাড়ি তাঁর। আর কোন কোন শহরে বাড়ি কিনেছেন জানা নেই আমার। তবে আজকের খবর হলো, তিনি তাঁর নানাবাড়ি মাগুরায় একখানা মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন, ওখানে কি অভাব ছিল মসজিদের? আমি নিশ্চিত, অভাব ছিল না। যদি অভাব কিছুর থেকে থাকে তবে ভালো হাসপাতালের, ভালো কলেজের, ভালো বিজ্ঞান একাডেমির, ভালো ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের, ভালো পাবলিক লাইব্রেরির। কিন্তু সাকিব তাঁর টাকার শ্রাদ্ধ করলেন কচুরিপানা ভর্তি পুকুরে আরও একখানা কচুরিপানা ছেড়ে।’

তিনি আরো লিখেন, ‘কী হবে এরপর? ক'দিন পর মসজিদের ইমাম কোনও শিশুকে ধর্ষণ করবেন, ক'দিন পর মুয়াজ্জিন করবেন, ক'দিন পর মসজিদ কমিটি একটি ধর্ষণাগার ওরফে মাদ্রাসা বানানোর জন্য সাকিবের কাছে আবেদন করবেন। দৃশ্যগুলো তো আমরা চোখ বুজেই দেখতে পাচ্ছি।’

বিতর্কিত এ লেখকের ইসলাম বিদ্ধেষ নতুন নয়। দীর্ঘ কয়েক যুগ ধরেই তিনি এসব করে আসছেন। এসবের কারণে দেশান্তর হতেও বাধ্য হয়েছিলেন তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ