শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’

কার্টুনিস্ট কিশোরের মামলা গ্রহণ, তদন্ত করবে পিবিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্ত কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের করা হেফাজতে নিবারণ আইনের মামলা গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের পর নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ এনে গত ১০ মার্চ এই মামলার আবেদন করেছিলেন কার্টুনিস্ট কিশোর। এতে তিনি অভিযোগ করেন, নির্যাতনে তার কানের পর্দা ফেটে গেছে। আদালত সেদিন তার জবাবন্দি গ্রহণ করে আদেশের জন্য আজকের দিন রেখেছিলেন। এদিকে গতকাল কিশোরের ডান কানে অস্ত্রোপচার করা হয়েছে। সেখানে একটি যন্ত্র বসানো হয়েছে। এই যন্ত্র তাকে ভালভাবে শুনতে সাহায্য করবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আদালতের পিপি তাপস কুমার পাল বলেন, বিচারক আদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে তিন সদস্যের একটি বোর্ড গঠন করে কার্টুনিস্ট কিশোরের নাক, কান, গলা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যান্য জখমের বিষয়ে যথাযথ অনুসন্ধান করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে।

আদালতের নির্দেশ অনুযায়ী, মামলাটি তদন্ত করবে পিবিআই। সংস্থার একজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৫ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

উল্লেখ্য, গত বছরের ৫ মে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৩-এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক রমনা থানায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। এ পেজের অ্যাডমিন সায়ের জুলকারনাইন, কিশোর, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও কারা হেফাজতে মৃত লেখক মুশতাক আহমেদ।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা ‘আই অ্যাম বাংলাদেশি’ নামের ফেসবুক পেজে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করতে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে অপপ্রচার বা গুজবসহ বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন। যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ