শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে এসআই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মোনায়েম (৬০) নামে শিল্প পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

আজ রোববার সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোনায়েম শিল্প পুলিশ ১-এর উপপরিদর্শক (এসআই)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।

আশুলিয়া থানার এসআই ফরিদুল আলম জানান, রাতে সরকার মার্কেট বান্ডু গার্মেন্টস ক্যাম্পে ডিউটিতে ছিলেন মোনায়েম। ভোরে নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে কোনো এক অজ্ঞাত পরিবহনের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ