সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

রমযান উপলক্ষে আরবি ভাষা ও সাহিত্য কোর্সের আয়োজন করছে জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রাহি.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমযান উপলক্ষে জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রাহি. ওয়াশপুর (মোহাম্মদপুর) ঢাকা আয়োজন করছে আরবি ভাষা ও সাহিত্য কোর্সের। কোর্সটি হবে দুই ধাপে। প্রথম ধাপ চলবে ১৯ শাবান থেকে ২৫ শাবান পর্যন্ত মোট ১০ দিন। ভর্তি ফি ৪০০ এবং খাবার ফি ৭০০। দ্বিতীয় ধাপ চলবে ১রমজান থেকে ২০ রমজান পর্যন্ত মোট ২০ দিন। ভর্তি ফি ৮০০ এবং খাবার ফি ১৪০০।

কোর্সে থাকবে দু’টি গ্রুপ।  ক গ্রুপে ভর্তি হতে পারবে কাফিয়া থেকে দাওরায়ে হাদিসের ছাত্ররা (নাহু-সরফে সবল)। এ গ্রুপে শেখানো হবে, আরবী ও বাংলা অনুবাদ, আধুনিক মিডিয়া ভাষা, আধুনিক ব্যবহার, আরবিতে বক্তব্যপ্রদান, অনুশীলন, আরবি কথােপকথন, দরখাস্ত, চিঠিপত্র, শােকবার্তা, ইত্যাদি ব্যবহারিক রচনা লেখার নিয়মকানুন।

খ গ্রুপে নাহুমীর, হেদায়াতুন্নাহুর ছাত্ররা (নাহু-সরফে দুর্বল)। এ গ্রুপে শেখানো হবে, নাহু-সরফ, লেখার নিয়মকানুন, আরবি কথােপকথন, দরখাস্ত লিখন, আরবি বক্তৃতা, বাক্যগঠন অনুশীলন, সরল অনুবাদ (আরবি- বাংলা), সহজ মিডিয়ার ভাষা, ইবারত পড়ার প্রশিক্ষণ।

পরিচালনা ও দরস দানে মাওলানা শফিকুল ইসলাম ইমদাদী। যোগাযোগ- ০১৯৮০৪৫৬১৮১, ০১৭৮৪১৩৯২৫৯, ০১৮৮২৯৩১০৩২

যাতায়াত- দেশের যেকোনো প্রান্ত থেকে মোহাম্মদপুর বেঁড়িবাধ এসে বাস বা সিএনজি যোগে ওয়াশপু টাওয়ার নেমে পশ্চিম দিকের রাস্তায় দুই তিন মিনিট হাঁটলেই হাতের বাঁ পাশে মাদরাসা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ