সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

যেভাবে ফেসবুক ভেরিফায়েড করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুব সহজেই যদি ফেসবুকে আপনার নামের পাশে নীল বৃত্তাকারে সাদা টিক চিহ্ন দেখা যায় তাহলে কেমন হয়? একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে আপনার নামের পাশে ‘ব্লু-ব্যাজ’ তো থাকতেই পারে।

ফেসবুক বলছে, প্রোফাইল বা পেইজের পোস্ট ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করবে ব্লু-ব্যাজ। সাংবাদিক, রাজনীতিবিদ, তারকা হিসেবে সহজেই ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করা যায়। এছাড়া নির্ধারিত ক্যাটাগরির ফেসবুক পেইজও ভেরিফায়েড করা সম্ভব।

নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ ভেরিফাই করলেই ব্লু-ব্যাজ পাওয়া যায়। প্রোফাইল বা পেইজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে ফেসবুক দীর্ঘদিন ধরে এমন সুবিধা দিচ্ছে।

আজ আপনাকে জানাবো ফেসবুক প্রোফাইল ও পেইজ ভেরিফায়েড করবেন যেভাবে-

১. প্রথমে এই ঠিকানায় প্রবেশ করুন।

২. এরপর পেইজ বা প্রোফাইল নির্বাচন করুন।

 

৩. দেশ নির্বাচন করুন। (এখানে বাংলাদেশ নির্বাচন করতে হবে)

৪. ক্যাটাগরি নির্বাচন করুন। (এখানে আপনার পেজ কোন বিষয়ে কাজ করে সে বিষয়টি নির্বাচন করতে হবে)

৫. অফিসিয়াল আইডি (যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) এর স্ক্যান কপি আপলোড করুন।

৬. নির্ধারিত বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।

৭. আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংকগুলো দিন।

৮. এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।

সব তথ্য দিয়ে সাবমিট করার কিছু সময়ের মধ্যেই ফেসবুক আপনার আবেদনের অবস্থা জানাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ