শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

কুমিল্লার আলেমদের সঙ্গে হেফাজত মহাসচিবের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার আলেমদের সাথে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড ‘জামিয়াতুস সুন্নাহ্ মাদ্রাসায়’ হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি মতবিনিময় করেন।

আজ শুক্রবার জেলা উপজেলায় হেফাজতের পর্যায়ক্রমে গঠিন হওয়া কমিটির বিষয়ে কথা বলেন।

এই সময় উপস্থিত ছিলেন মুফতি শামসুল জিলানী, মুফতি ইয়াকুব আলী, হাফেজ মাওলানা জামিল আহমদ আশরাফী, মুফতি জাকির, মুফতি সালমান বিন মনিরুজ্জামান, মুফতি আবুল বাশার, হাফেজ মাওলানা আমিনুল্লাহ, মুফতি ওমর ফারুক, মুফতী ইমাম হোছাইন ,মুফতি হাসান, মাওলানা জাকির,মুফিত ইলিয়াস রাজাপুরী, মাওলানা মোশারফ হুসাইন আরশাদী,মুফতী শরীফ আহমদ আশরাফী, হাফেজ জসিম উদ্দিন, মাওলানা ছিদ্দকুর রহমান খান, মোহাম্মদ জাহিদ, হাফেজ সাহেদ,মাওলানা যোবায়ের, মাওলানা কামাল উদ্দিনসহ নগরীর শীর্ষ উলামায়ে কেরামগণ।

মতবিনিময় সভায় হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি বলেন, জেলা উপজেলায় হেফাজতের পর্যায়ক্রমে কমিটি হচ্ছে।
তাই আশাকরি কুমিল্লা থেকেও পূর্নকমিটি গঠন করে কেন্দ্রে তালিকা জমা দিবে।

তিনি আরো বলেন, আমরা দৃঢ়তার সাথে সাংগঠনিক কাজ গুছিয়ে নিচ্ছি। কেউ যদি এইদেশে ইসলামবিদ্বেষী কোন কাজ করে, তাহলে হেফাজতের ব্যানারে আমরা তার দাঁতভাঙ্গা জবাব দেবো। ইনশাআল্লাহ!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ