শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আল-জাজিরা একটা নাটক লিখেছে, যা বেমানান: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সফরকালে দেশটির বিভিন্ন নেতার সঙ্গে আলাপ হলেও কেউই আল-জাজিরার প্রতিবেদনের প্রসঙ্গ তোলেননি।

সোমবার (১ মার্চ) মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে নানা বিষয়ে আলাপ হয়েছে। তবে কেউই আল-জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে কোনও কথা তোলেননি।’

আব্দুল মোমেন বলেন, ‘ভয়েস অব আমেরিকা, আমেরিকার সময়, আমেরিকা প্রতিদিন, আমেরিকার বাংলাটিভিসহ আরও দুই-একটা টিভি এটা নিয়ে প্রশ্ন করেছে।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, আল-জাজিরা একটা নাটক লিখেছে। তবে তারা নাটকে এত ভুল তথ্য দিয়েছে যে, তা একেবারেই বেমানান।’

তিনদিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার ঢাকায় ফিরেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ