শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন কোন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রিপাবলিকান পার্টিকে আরও ঐক্যবদ্ধ করতে কাজ করবেন তিনি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রিপাবলিকান পার্টির রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন, আমি নতুন কোন দল গঠন করছি না। এটি ভুয়া খবর।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ওয়াশিংটন ছেড়ে যাবার পর ট্রাম্পের প্রথম জনসম্মুখে ভাষণ ছিল এটি।

ফ্লোরিডায় অনুষ্ঠিত রক্ষণশীল ওই সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা আগের মতো ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হয়ে উঠব। আমরা আমেরিকাকে বাঁচাতে এবং শক্তিশালী করব। আমরা উগ্রবাদ, সমাজতন্ত্রের আক্রমণের বিরুদ্ধে লড়াই করব । তিনি বলেন, রিপাবলিকান ভোটকে বিভক্ত করবে এমন কোন কাজ তিনি করবেন না।

এর আগে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম বক্তৃতায় তিনি ২০২৪ সালে আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বাইডেনের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা কেবল হোয়াইট হাউসকে হারিয়েছে। তবে কে জানে, আমি তাদের তৃতীয়বারের মতো পরাজিত করার সিদ্ধান্ত নিতে পারি।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সম্মেলনের চূড়ান্তভাবে ট্রাম্পপন্থী ছিল, এতে বক্তাদের মধ্যে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রসহ অনুগতরা ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ