সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তিনতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শিশু কন্যার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সীতাকুণ্ড বাংলাবাজার এলাকার তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মোছাম্মৎ আকসা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ মার্চ) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত শিশুর বাবা বেলাল জানায়, ‘দুপুরে পরিবারের সবাই খাচ্ছিল। এমন সময় আমার চার বছরের মেয়ে আকসা বাড়ির তিনতলার ছাদ থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বিকেল ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলা থেকে চার বছরের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

এমডব্লিউ/