মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পৌরসভা নির্বাচন: সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন বিজিবি কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘নিউজ টোয়েন্টিফোর’ চ্যানেলের সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন বিজিবি কর্মকর্তা। ঝিনাইদহের মহেশপুর পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে ৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসানের বিরুদ্ধে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রে উপস্থিত সাংবাদিকরা জানান, সকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’-এর জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন লাইভ সংবাদ পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পাশে দাঁড়িয়ে ছিলেন ‘চ্যানেল টোয়েন্টিফোর’-এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন ও ‘সময় সংবাদ’-এর জেলা প্রতিনিধি লোটাস রহমান সোহাগ।

এ সময় ৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসান সেখানে এসে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেন এবং তাদের কেন্দ্র থেকে বাইরে চলে যেতে বলে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। বিষয়টি সংবাদকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল কেড়ে নেন এক বিজিবি সদস্য। পরে মোবাইল দিয়ে তিনি সেখান থেকে চলে যান। বিষয়টির নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা।

চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন বলেন, আমরা ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করেই ওই কর্মকর্তা এসে আমাদের কাজে বাধা দেন এবং মোবাইল কেড়ে নেন। তার আচরণ ছিল মারমুখী। ঘটনার প্রতিবাদ জানিয়ে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় বিজিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার এমন অসদাচরণ মোটেও কাম্য নয়। তিনি পেশাগত দায়িত্ব পালনের বাধা দিয়েছেন, এটা নিন্দনীয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ